আমার প্রিয় শখ
আমার প্রিয় শখ লেখালেখি করা। ছোট বেলা থেকেই লেখালেখি এবং বই পড়া খুব পছন্দের ছিল। তখন নিয়মিত কিশোর কন্ঠ পড়া হতো।রাকিব হাসানের কিশোর উপন্যাসগুলো বেশি বেশি পড়া হইতো। তখন থেকে ভাবতাম নিজেই একজন গোয়েন্দা হব। তারপর যখন ইউটিউবে ব্যোমকেশ বক্সী ও ফেলুদার মুভি গুলা দেখতাম তখন এবং এখন ও অনেক ইচ্ছা যাগে তাদের মত এমন মুভি করার। কিন্তু বাস্তবে তো তা সম্ভব নয়।
যখন মোবাইল হাতে আসে তখন ও মাঝে মাঝে সামহোয়্যার ইন ব্লগে লিখতাম। অনেকদিন হইছে লেখা লিখি হয়না। কিন্তু নিজের মধ্য থেকে একটা জিনিস আবিষ্কার করলাম যে, আমি খুব সহজেই যে কোন সমস্যার সমাধান করে ফেলতে পারি এবং কোন সমস্যার সমাধান করে মানুষকে টিপস এন্ড ট্রিক্স দেয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেক দিন ধরেই শুনে আসছি ব্লগে লিখে নাকি টাকা ইনকাম করা যায় কিন্তু এর নিয়ম কানুন তেমন কিছুই জানিনা। কারো হেল্প পেলে মানুষের নানান সমস্যা নিয়ে লেখালিখি শুরু করে দিব আমার ব্লগে। এত করে আমি মনে করি আমার ও জ্ঞানের পরিমান বৃদ্ধি পাবে এবং মানুষের ও উপকার হবে। আর এর মাধ্যমে যদি আমি ইনকাম ও করতে পারি তবে আমার জন্য এটাই সব চেয়ে বড় পাওয়া হবে।
No comments:
Post a Comment