Pages

স্পেশাল আইফোন ৭ রেড লঞ্চ করল অ্যাপল

লাল রঙের নতুন দুই মডেলের আইফোন ৭ লঞ্চ করেছে টেক জায়ান্ট অ্যাপল। এর আগে আইফোনের জন্য লাল কেসিং বানালেও এই প্রথমবার পুরো আইফোনটিই রেড কালার ভ্যারিয়েন্ট পেলো। দাতব্য সংস্থা রেড এর সাথে অংশীদারিত্বের একটি ক্যাম্পেইন হিসেবে আইফোন রেড তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান।রেড’ এর সাথে পার্টনারশিপের আওতায় অ্যাপল তাদের বিভিন্ন ডিভাইস ও অ্যাপের বিশেষ লাল রঙের ভার্সন তৈরি করে থাকে। এসব রেড প্রোডাক্ট বিক্রি থেকে যে অর্থ আয় হয়, তার একটি নির্দিষ্ট অংশ জনকল্যাণে ব্যয় হয়। গত ১০ বছর ধরে এই ফান্ডে আর্থিক সহায়তা দিচ্ছে অ্যাপল। রেড ফান্ড মূলত এইচআইভি/এইডস নির্মূলের লক্ষ্যে গবেষণা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।আইফোন ৭ ও ৭ প্লাসের রেড ভ্যারিয়েশন বিক্রি শুরু হবে ২৪ মার্চ ২০১৭ শুক্রবার থেকে। এগুলো ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েশন নিয়ে আসবে, যার সর্বনিম্ন দাম হবে ৭৪৯ ডলার (৪.৭ ইঞ্চি); অপরদিকে ৫.৫ ইঞ্চি আইফোন ৭+ এর সর্বনিম্ন দাম হবে ৮৬৯ ডলার।

চলুন দেখি মূল আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস এর স্পেসিফিকেশন।

আইফোন ৭

  • ৪.৭ ইঞ্চি (৩২৬ পিপিআই, ৭৫০x১৩৩৪ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন, থ্রিডি টাচ (বিভিন্ন মাত্রায় চাপ দিলে স্ক্রিন ও হোম বাটন আলাদা আলাদা প্রকার কাজ করতে পারবে)
  • কোয়াড কোর সিপিইউ, অ্যাপল এ১০ ফিউশন চিপসেট
  • ২জিবি র‍্যাম, ৩২/১২৮/২৫৬ জিবি স্টোরেজ
  • মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৭ মেগাপিক্সেল
  • ডুয়াল স্পিকার, ন্যানো সিম
  • ব্যাটারি ব্যাকআপঃ ১৪ ঘণ্টা পর্যন্ত টকটাইম, মিউজিক প্লেব্যাক টাইম ৪০ ঘণ্টা পর্যন্ত
  • দামঃ ৩২জিবি ৬৪৯ ডলার, ১২৮জিবি ৭৪৯ ডলার এবং ২৫৬জিবি ৮৪৯ ডলার
  • আইফোন ৭ প্লাস

    • ৫.৫ ইঞ্চি (৪০১ পিপিআই, ১০৮০x১৯২০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন, থ্রিডি টাচ (বিভিন্ন মাত্রায় চাপ দিলে স্ক্রিন ও হোম বাটন আলাদা আলাদা প্রকার কাজ করতে পারবে)
    • কোয়াড কোর সিপিইউ, অ্যাপল এ১০ ফিউশন চিপসেট
    • ৩জিবি র‍্যাম, ৩২/১২৮/২৫৬ জিবি স্টোরেজ
    • পেছনের দিকে দুটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেইসাথে দ্বিগুণ অপটিক্যাল জুম
    • ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
    • ডুয়াল স্পিকার, ন্যানো সিম
    • ব্যাটারি ব্যাকআপঃ ২১ ঘণ্টা পর্যন্ত টকটাইম, মিউজিক প্লেব্যাক টাইম ৬০ ঘণ্টা পর্যন্ত
    • দামঃ ৩২জিবি ৭৬৯ ডলার, ১২৮জিবি ৮৬৯ ডলার এবং ২৫৬জিবি ৯৬৯ ডলার

শাপলা

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

No comments:

Post a Comment